Refund and Returns Policy
Server RAM Bangladesh (serverrambd.com) এর রিটার্ন ও রিফান্ড নীতিমালা
Server RAM Bangladesh পরিচালিত হয় Crystal Vision Solutions এর মাধ্যমে। গ্রাহকদের স্বচ্ছ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে আমাদের রিটার্ন ও রিফান্ড নীতিমালা নিচে উল্লেখ করা হলো:
১. শোরুম থেকে পণ্য ক্রয়
- সরাসরি শোরুম থেকে Server RAM বা অন্যান্য পণ্য ক্রয়ের সময় অবশ্যই পণ্যটি তাৎক্ষণিকভাবে পরীক্ষা করে গ্রহণ করতে হবে
- ক্রয়ের পর কোনো সমস্যা দেখা দিলে, সেটি শুধুমাত্র ওয়ারেন্টির শর্ত অনুযায়ী বিবেচিত হবে
২. অনলাইন অর্ডারের ক্ষেত্রে
- পণ্য ডেলিভারির পর যদি মেনুফ্যাকচারিং ত্রুটি (Manufacturing Fault) পাওয়া যায়, তাহলে অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে
- নির্ধারিত সময়ের পরে জানালে তা রিটার্ন বা রিপ্লেসমেন্টের জন্য গ্রহণযোগ্য নাও হতে পারে
৩. ত্রুটিপূর্ণ পণ্যের পরিবর্তন
- শুধুমাত্র যাচাইকৃত ত্রুটিপূর্ণ পণ্য রিপ্লেসমেন্টের জন্য গ্রহণযোগ্য
- আমাদের টেকনিক্যাল টিম পণ্য পরীক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করবে
- যাচাই শেষে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন বা সার্ভিস প্রদান করা হবে
৪. পরিবর্তন চার্জ ও ডেলিভারি শর্ত
- হোম ডেলিভারির মাধ্যমে পণ্য পরিবর্তন করতে চাইলে পরিবর্তন চার্জ প্রযোজ্য হতে পারে
- ঢাকার বাইরে ক্ষেত্রে কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে
- পণ্য যদি ক্রেতার কাছে পৌঁছানোর পর:
- ভাঙ্গা
- পুড়ে যাওয়া
- ফিজিক্যাল ড্যামেজ অবস্থায় পাওয়া যায়
👉 তাহলে সেই পণ্যের দায়ভার সম্পূর্ণভাবে ক্রেতার উপর বর্তাবে
৫. Compatibility / মন পরিবর্তনের ক্ষেত্রে
- পণ্য ডেলিভারির পর যদি দেখা যায়:
- আপনার ডিভাইসে RAM সাপোর্ট করছে না
- অথবা আপনি পণ্যটি আর কিনতে আগ্রহী নন
👉 এই ধরনের কারণে রিটার্ন বা রিফান্ড গ্রহণযোগ্য নয়
৬. সফটওয়্যার ও লাইসেন্স
- কোনো ধরনের সফটওয়্যার, লাইসেন্স, বা ডিজিটাল পণ্য ক্রয়ের পর তা রিটার্ন বা রিফান্ডযোগ্য নয়
৭. রিফান্ড প্রসেসিং সময়
- অনুমোদিত রিটার্নের ক্ষেত্রে রিফান্ড পেতে সাধারণত ৩–১০ কার্যদিবস সময় লাগতে পারে
- অনলাইন পেমেন্ট (bKash, Card, Gateway) এর ক্ষেত্রে সময় আরও বেশি লাগতে পারে
৮. কুরিয়ার রিসিভিং নির্দেশনা
- কুরিয়ার থেকে পণ্য গ্রহণের সময়:
- প্যাকেট ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত হলে রিসিভ করবেন না
- যদি ক্ষতিগ্রস্ত পণ্য গ্রহণ করা হয়, তাহলে পরবর্তীতে এই বিষয়ে কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না
৯. অনলাইন পেমেন্ট রিফান্ড চার্জ
- bKash / Card / Online Payment এর মাধ্যমে পেমেন্ট করলে রিফান্ডের ক্ষেত্রে পেমেন্ট চার্জ বা প্রসেসিং ফি কেটে রাখা হতে পারে
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- Server RAM পণ্য ক্রয়ের আগে অবশ্যই আপনার সার্ভারের সাথে Compatibility যাচাই করুন
- প্রয়োজনে আমাদের টিমের সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন